শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

রংপুর ও দিনাজপুরে করোনা শনাক্তের পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ই জুন) থেকে এ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ওয়াজেদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ দুই মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ৪০০ করে মোট ৮০০টি করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে। ধাপে ধাপে বিভাগের অন্যান্য হাসপাতালেও পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত আরটি-পিসিআর মেশিনের মাধ্যমে নমুনা বিশ্লেষণ চালু হয়নি।

জানতে চাইলে ওয়াজেদ আলী বলেন, আরটি-পিসিআর চালু করতে আরও কিছু সময় লাগবে। তবে কিটের মেয়াদ ও সরবরাহ সীমিত হওয়ায় ঢাকা থেকে অগ্রাধিকারে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করছে।

ওয়াজেদ আলী বলেন, রংপুর মেডিকেল কলেজের পিসিআর মেশিন এখনো ক্যালিব্রেটেড নয়, সে কারণে সেখানে এখনো পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। মেশিনটি ক্যালিব্রেটেড হলে সেখানেও পূর্ণমাত্রায় পরীক্ষা চালু হবে। এটি টেকনিক্যাল বিষয়, তাই কবে নাগাদ চালু হবে, তা তিনি বলতে পারেননি।

বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক বলেন, ‘ভেতরে-ভেতরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমাদের সক্ষমতা রয়েছে। এখন পর্যন্ত রংপুর বিভাগে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। রংপুর কেন, সারাদেশে খুব বেশি পজিটিভ নেই।’

করোনাভাইরাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250