রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না।

সোমবার (৯ই ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এ সময় কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক ভুয়া মামলা হচ্ছে। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দোষী কাউকে ছাড় দেয়া হবে না এবং নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। কিন্তু অভিযানে এখনও আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। যে কারণে হত্যাকাণ্ড হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা বন্ধে জোর পদক্ষেপ নিতে হবে।’

আই.কে.জে/

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250