শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

ফিরতি ফ্লাইটে আজ দেশে ফিরছেন ৪ হাজার হাজি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে গত বৃহস্পতিবার (২০শে জুন) থেকে দেশে ফেরা শুরু করেন হাজিরা। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ প্রথম ফিরতি ফ্লাইটের মধ্য দিয়ে দেশে ফেরা শুরু করেন তারা। এই যাত্রায় শনিবার রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৩ হাজার ৯২০ জন হাজি দেশে ফিরেছেন।

শনিবার (২২শে জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এসব তথ্য জানা যায়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২শে জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্যে জানা যায়, এখন পর্যন্ত ১০টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। আর এই ১০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তিনটি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তিনটি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল চারটি।

আরো পড়ুন: বিষাক্ত প্রাণী সাপ-বিচ্ছুর ক্ষতি থেকে বাঁচার দোয়া

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ হজযাত্রী সৌদি আরবে যান হজ পালন করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন তারা।

পোর্টালে দেওয়া তথ্যমতে, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও সাত জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় চার জন, জেদ্দায় একজন এবং মিনায় দুজন মারা যান।

উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ৯ই মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ই জুন।

এসি/

হাজি ফ্লাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250