বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে ধারণকৃত ‘ইত্যাদি’ প্রচার হবে শুক্রবার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ২রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২রা মে) ছুটির দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে ধারণ করা ‘ইত্যাদি’র একটি সংকলিত পর্ব। 

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে এবং তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এ স্থানকে ২০২২ সালের জুলাই মাসে প্রচারিত ‘ইত্যাদি’র ধারণস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। 

জাতীয় কবির বিভিন্ন অমর কবিতা ও তার প্রতিকৃতি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন মঞ্চের সামনে কয়েক হাজার দর্শক নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। পাশাপাশি সংকলিত ‘ইত্যাদি’তে অন্য পর্বের কিছু অংশও দেখানো হবে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, আলোচিত এ  ‘ইত্যাদি’তে একটি জনপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দু'টি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। দু'টি গানেরই সংগীতায়োজন করেছেন মেহেদী।

এইচ.এস/

হানিফ সংকেত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250