শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

গোল বেগুন চাষে ব্যাপক সফল মিরসরাইয়ের চাষিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বেগুন চাষিরা চলতি বছর গোল বেগুন চাষে ব্যাপক সফলতা পেয়েছেন। এখানকার উৎপাদিত বেগুন এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হচ্ছে। বেগুন দেখতে একদম তালের মত গোল তাই এই বেগুন পরিচিতি পেয়েছে ‘তাল বেগুন’ নামে।

উপজেলায় এবার ১২০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। তার মধ্যে ৩৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে ‘তাল বেগুন’। উপজেলার জোরারগঞ্জ, দুর্গাপুর, মিরসরাই সদর ও খৈয়াছড়া ইউনিয়নে বেশি বেগুন আবাদ হয়েছে। গত একমাস ধরে বাজারে বিক্রি হচ্ছে এখানকার উৎপাদিত বেগুন। এখনো পর্যন্ত দাম ভালো পাওয়ায় কৃষকেরা খুশি।

চাষি সৈয়দ বলেন, বাজারে এই জাতের বেগুনের ভাল চাহিদা আছে। এছাড়াও ভাল দামও পাচ্ছি। এ বছর ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। সামনের বছর আরও বেশি পরিমাণ জমিতে বেগুন আবাদ করবেন বলেও তিনি জানান।

আরো পড়ুন: চার লাখ টাকা খরচে স্ট্রবেরি চাষে লাভ ১০ লাখ

পূর্ব খৈয়াছড়া এলাকার কৃষক শাহ এমরান সেলিম বলেন, ৪৪ হাজার টাকা খরচ করে বেগুন চাষ করেছি। এ পর্যন্ত ৩২ হাজার টাকা বিক্রি করেছি। ক্ষেতে এখনও যে পরিমাণ বেগুন আছে তা প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা বিক্রি করতে পারব।

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, প্রতি বছর এই জেলায় ব্যাপকভাবে চাষ হয় বেগুনসহ বিভিন্ন ধরনের সবজির। এই জেলার মাটি ও আবহাওয়া কৃষি উপযোগী। প্রতি বছর নতুন নতুন চাষি বেগুন চাষে ঝুঁকছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের পরামর্শমূলক সেবা প্রদান করা হচ্ছে বলেও তারা জানান।

এসি/  আই.কে.জে

চাষিরা গোল বেগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250