রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

রামমন্দির উদ্বোধনে বলিউড থেকে উপস্থিত থাকবেন শুধু অনুপম খের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

রামমন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায় ২০২৪ সালের ২২ জানুয়ারি। ‘প্রাণপ্রতিষ্ঠা’র সেই মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে রয়েছেন দেশ-বিদেশের বহু মানুষ। ভারত-সহ বিদেশ থেকে বহু অতিথি আসবেন সে দিন। অযোধ্যা শহরে উপচে পড়়বে ভিড়, সেই নিয়ে নিশ্চিত সেখানকার প্রশাসন। 

মন্দির উদ্বোধনের এখনও আড়াই মাস বাকি। তার আগেই ৮০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের। এমন এক বড়সড় ‘ইভেন্ট’-এ বলিউড থেকে কেউ থাকবে না, তা কী করে সম্ভব! রয়েছেন।

তবে শুধু একজন। রামমন্দির উদ্বোধনে বলিউড থেকে একমাত্র আমন্ত্রিত অতিথি হলেন অভিনেতা অনুপম খের।

কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, অনুপম খেরের মতো অভিনেতারা গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলেই নামডাক রয়েছে। বরাবরই শাসকদলের হয়ে কথা বলেছেন অভিনেতা। 

আরো পড়ুন: সাত দিনে জয়ার সিনেমার আয় প্রায় ৬ কোটি টাকা

এ বার ডাক পেলেন রামমন্দির উদ্বোধনে। এমন আমন্ত্রণ পেয়ে খুশি অভিনেতা। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘২২ জানুয়ারি, ২০২৪— ওই ঐতিহাসিক দিনটার অপেক্ষায় রয়েছি। 

যে দিন রামলালার মন্দিরের উদ্বোধন হবে। হিন্দুরা এই দিনটার জন্য বছর পর বছর লড়েছে। এটা আমাদের অভিব্যক্তি ভাবনাচিন্তার বহিঃপ্রকাশ। 

আমি গর্বের সঙ্গে বলছি, হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে থেকে আমি প্রথম, যে ওই দিন পুজো দেব। তাঁরা আমাকে না ডাকলেও আমি যেতামই।’’

এসি/ আই.কে.জে

রামমন্দির উদ্বোধন অনুপম খের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250