বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

সক্রিয় আগ্নেয়গিরি, ২ হাজার মানুষকে সরালো ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায় ইন্দোনেশিয়ার লেওতোবি লাকি-লাকি আগ্নেয় পর্বতের আশপাশের এলাকা থেকে ২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বেনেডিক্টাস বলিবাপা হেরিন জানান, সোমবার (পহেলা জানুয়ারি) থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের লেওতোবি লাকি-লাকি নামের একটি আগ্নেয় পর্বত সক্রিয় হয়েছে, পর্বতটিতে সেদিন থেকে শুরু হয়েছে অগ্নুৎপাতও।

আরো পড়ুন: ইহুদিবিদ্বেষ ও চৌর্যবৃত্তির অভিযোগে হার্ভার্ড প্রেসিডেন্টের পদত্যাগ

দেশটির আগ্নেয়গিরি এবং ভূতত্ত্ব গবেষণা ও এ ধরনের দুর্যোগ মোকাবিলা সংস্থা সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানিয়েছে, অগ্নুৎপাতের ফলে নির্গত ছাই লেওতোবি লাকি-লাকি পর্বতটির জ্বালামুখ থেকে ৪ হাজার ৮০০ ফুট (১ দশমিক ৫ কিলোমিটার) পর্যন্ত ওপরে উঠছে।

সম্প্রতি এক বিবৃতিতে পিভিএমবিজি জানিয়েছে, পর্বতটির মোট দু’টি জ্বালামুখ থেকে নির্গত হচ্ছে লাভা। তার মধ্যে একটিকে শনাক্ত করা গেলেও অপরটিকে এখনো চিহ্নিত করা যায়নি।

হেরিন জানান, আগ্নেয়গিরি পুরোপুরি সক্রিয় হয়ে ওঠার আগেই পূর্ব নুসা টেংগারা প্রদেশের দুই উপজেলা উলাংগিটাং এবং বুরা থেকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ২ হাজারের বেশি মানুষকে।

সূত্র: এএফপি 

এইচআ/ আই.কে.জে/


ইন্দোনেশিয়া সক্রিয় আগ্নেয়গিরি নুসা টেংগারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250