শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৪ নির্দেশনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

সম্প্রতি দেশের উত্তর-পূর্বাঞ্চলে দেখা দেয় বন্যা। এখন উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চারটি নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার এ নির্দেশনা দিয়ে সংশ্লিষ্টদের কাছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে চিঠি পাঠানো হয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী সই করা চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা দিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে অধিদপ্তরের আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো-

১. বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

৩. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা, উপজেলা ও থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা এ অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) জানাবেন (পরিচালকের ফোন- ০২-৯৫৫৫১৩০, মোবাইল- ০১৭১৫০৮৮৪২০ এবং উপ-পরিচালকের ফোন-০২-৯৫৭৪১০৪, মোবাইল-০১৭১১৩১৫৬৮৬)

8. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো পড়ুন: রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, সব উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

এম/


শিক্ষাপ্রতিষ্ঠান সরকার নির্দেশনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250