রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

'বার্বি পিঙ্ক' পোশাকে ছেলেকে নিয়ে 'বার্বি' সিনেমা দেখলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার বড় ছেলে জেভিয়ার সিনেমা হলে গিয়ে একসঙ্গে আলোচিত ‘বার্বি’ সিনেমা দেখেছেন। ছেলের সঙ্গে ‘বার্বি’ সিনেমা দেখার বিষয়ে জাস্টিন ট্রুডো তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে ‘বার্বি’ সিনেমার পোস্টারের সামনে বাবা-ছেলে পোজ দিয়েছেন। এসময় তারা ‘বার্বি পিঙ্ক’ পোশাক পরেছেন। ট্রুডো পরেছেন একটি হুডি। তার ছেলে পরেছে টি-শার্ট। ইন্সটাগ্রামে পোস্ট দেওয়া ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশন। ক্যাপশনে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘আমরা বার্বি দল’। 

সোমবার (৭ আগস্ট) জনপ্রিয় গণমাধ্যম পিপলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

১৮ বছরের দাম্পত্য জীবনের পর গত বুধবার ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার বিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘোষণার চার দিন পর ট্রুডো তার বড় ছেলে জেভিয়ারকে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।

আইন অনুযায়ী আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো-সোফি দম্পতি। আগের মতোই পারিবারিকভাবে ঘনিষ্ঠ থাকবেন এবং তাদের মধ্যে গভীর ভালোবাসা থাকবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধও থাকবে। সন্তানদেরকে নিরাপদ, ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বড় করার ওপর তারা বেশি জোর দেবেন।

এছাড়া এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। সামনের ছুটিটি তারা একসঙ্গেই কাটাবেন বলে পরিকল্পনা করেছেন ট্রুডো ও সোফি। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই সোফি পারিবারিক বাড়িটি ত্যাগ করেন। এরপর তিনি অটোয়ায় আরেকটি নতুন বাড়িতে উঠেছেন।

এসকে/ আইকেজে 


জাস্টিন ট্রুডো বার্বি ট্রুডো-সোফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250