শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে কবে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকা থেকে সরে দাঁড়াল ‘অন্তর্জাল’। আর তাই এবারের ঈদে দর্শকরা এ সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে না।

সংবাদ মাধ্যমে ‘অন্তর্জাল’সিনেমার মুক্তির তারিখ নিয়ে প্রথমে কথা বলেন সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোরবানীর ঈদে মুক্তি না পেয়ে আগামী ২১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

এদিকে সিনেমার নায়ক সিয়াম বলছেন, ঈদে কেন মুক্তি পাবে না সিনেমাটি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আর সিনেমার অন্যতম নায়িকা সুনেরাহ বৃহস্পতিবার (২২ জুন) ‘অর্ন্তজাল’ সিনেমার মিম ও সিয়ামের সঙ্গে নিজের একটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন। তবে তিনি সিনেমা মুক্তির বিষয়ে কিছুই জানাননি।

বিষয়টি আরও ধোঁয়াশা তৈরি করেন সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন। দর্শকদের মধ্যে রহস্য বাড়িয়ে দিয়ে তিনি জানান, সিনেমাটির শেষ মুহূর্তের কাজ নিয়ে ভারতে ব্যস্ত আছেন তিনি।

অথচ নেটদুনিয়ায় প্রকাশ পাওয়া সিনেমাটির টিজার, পোস্টার ও একটি গানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

এদিকে ঢালিপাড়ায় গুঞ্জন উঠেছে, শেষ মুহূর্তে সিনেমাটির ভিএফএক্স-এর দুর্বলতা চোখে পড়ে সংশ্লিষ্টদের। তাই সে কাজ ঠিক করতে এখন ভারতে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা।

এছাড়া কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি না দেয়ার আরও একটি শক্তিশালী কারণ ঈদে মুক্তি পাচ্ছে শাকিব-মাহফুজ-নিশো-নিরবের সিনেমা। তাদের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা এড়াতেও ‘অন্তর্জাল’সিনেমা মুক্তির সিদ্ধান্ত পেছানো হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

‘অন্তর্জাল’ সিনেমাটি দেশে প্রথম সাইবার অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। এর গল্প লিখেছেন যৌথভাবে দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। নির্মাণ করেছেন দীপংকর দীপন নিজেই।

আরো পড়ুন: এবার ঈদে একই মঞ্চে অপু-বুবলী!

সিনেমাটিতে তুলে ধরা হয়েছে সাইবার ক্রাইমকে। বাংলাদেশও এ ঝুঁকির তালিকায় রয়েছে। আর এ ঝুঁকি মোকাবিলায় যোদ্ধার মতো কাজ করবে কয়েকজন তরুণ।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।  

এম/


‘অন্তর্জাল’ মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250