শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

২৮ হাজার শিক্ষক নিয়োগের অনুমতি চাইলো এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ হাজার শিক্ষক নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মন্ত্রণালয় অনুমোদন দিলে প্রার্থীদের নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে।

সোমবার (৭ আগস্ট) সকালে এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কিছু ভি-রোল (পুলিশ ভেরিফিকেশন) ফরম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের অনুমতি চাওয়া হয়েছে।

মাসুদুর রহমান বলেন, একজন প্রার্থীর রিটের রুলের কারণে চূড়ান্ত সুপারিশ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কবে চূড়ান্ত সুপারিশ করতে পারবো তা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সলিসিডারের মতামত পাওয়ার পর বলা যাবে।

আরো পড়ুন: শতবার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

সারাদেশে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। তবে ভি-রোল ফরম পূরণ শেষে ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে।

এছাড়া ৯০০ জন প্রার্থীকে ভি-রোল ফরম পূরণের জন্য আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১০ আগস্টের মধ্যে যারা ভি-রোল ফরম পূরণ করে জমা দেবেন না, তাদের চূড়ান্তভাবে সুপারিশ করা হবে না।

এম/


এনটিআরসিএ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250