মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

দুইশ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। ছবি: সুখবর

দুইশ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষার্থীদের পোশাক তৈরি শেখানোর জন্য সেলাই মেশিন উপহার দিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। সম্প্রতি পল্লবীর মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও সেলাই মেশিন বিতরণের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও সেলাই মেশিন তুলে দেন রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের সভাপতি সাকিলা আক্তার মিমি, সাবেক সভাপতি শ্রাবণী সরকার ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার ড. আফসানা চৌধুরী।

সাকিলা আক্তার মিমি সুখবরকে জানান, ‘বিশ্বের ১১৮টি দেশে রোটারি কার্যক্রম চলছে।  ২০১২ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে। বাংলাদেশে ৫০০টির মত রোটারি ক্লাব রয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা মহানগর রাজধানীর বনানী, মিরপুর, মানিকগঞ্জ ও নরসিংদীর চারটি স্কুলকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি।’

শ্রাবণী সরকার সুখবরকে জানান, নিম্নবিত্তের সন্তানরা ফ্রি স্কুলে পড়াশোনা করে। এদের মা-বাবারা যেখানে যেমন পোশাক পায় সেটাই সন্তানদের জন্য নিয়ে আসে। তাই একেকজন একেক রকম পোশাক পরে স্কুল আসে। এতে স্কুলের পরিবেশ নষ্ট হয়। তাই আমরা ফ্রি স্কুলগুলোতে একই রঙের স্কুল ড্রেস দেওয়ার ব্যবস্থা করেছি। নতুন স্কুল ড্রেস পেয়ে খুশি মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। 

দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী কুমকুম উচ্ছ্বসিত কণ্ঠে সুখবরকে বলে, স্কুল ড্রেস পেয়ে দারুণ খুশি আমি। স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন স্কুলে নতুন সুন্দর এ পোশাকটি পরে আসতে পারবো।

নতুন ড্রেস পেয়ে পঞ্চম শ্রেণির নাছিমা আক্তার সুখবরকে বলে, ‘আগে ভালো জামাকাপড় না থাকার কারণে স্কুলে আসতে চাইতাম না। এখন নতুন ড্রেস পেয়ে নিয়মিত স্কুলে আসবো।’

এ আয়োজনে সহযোগিতা করেছেন রোটার‌্যাক্ট ক্লাব অব মহানগর ঢাকা ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব ঢাকা মহানগর।  

এস/ আই. কে. জে/ 

শিক্ষার্থী স্কুল ড্রেস সেলাই মেশিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250