শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

হুন্ডি ও অনলাইন জুয়ার অভিযোগ : ২২ হাজার এমএফএস অ্যাকাউন্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

হুন্ডি ও অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে ২১ হাজার ৭২৫ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। নাম প্রকাশে অনিচ্ছুক মানি লন্ডারিংবিরোধী সংস্থা বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এসব অ্যাকাউন্টের বেশির ভাগই বিকাশ, নগদ ও রকেটের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ ধরনের লেনদেনে জড়িত না হতে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হওয়ার কথা জানিয়েছে বিএফআইইউ।

বিএফআইইউ গত নয় মাসে ৩৭১টি অনলাইন গেমিং/বেটিং লেনদেন, অনলাইন ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ৯১ লেনদেন ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ৪১৩ লেনদেনের তথ্য সংগ্রহ করেছে।

এতে আরও বলা হয়, বিএফআইইউ এখন তথ্য বিশ্লেষণ করে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাচ্ছে। এ ছাড়া অবৈধ হুন্ডি, গেমিং, বেটিং ও ক্রিপ্টো সংক্রান্ত ৮১৪ ওয়েবসাইট, ১৫৯ অ্যাপ ও ৪৪২ সোশ্যাল মিডিয়া পেজ ও লিংকের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠিয়েছে বিএফআইইউ।

বিএফআইইউ ২১ মানি চেঞ্জার এবং তাদের ৩৯ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠিয়েছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মানি লন্ডারিংবিরোধী কমপ্লায়েন্স কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিএফআইইউ এ তথ্য জানিয়েছে।

মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের ঝুঁকি মোকাবিলার উপায় খুঁজে বের করতে বিএফআইইউ'র প্রধান মো. মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। করোনা মহামারির পর হুন্ডি বেড়ে যাওয়ায় তা রেমিট্যান্স প্রবাহে বিরূপ প্রভাব ফেলেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে অভিবাসী শ্রমিকরা এক দশমিক ৫৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক পাঁচ শতাংশ কম।

আই. কে. জে/ 

এমএফএস অ্যাকাউন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250