মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এরপর চিকিৎসদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, রাত ১২টার দিকে বিএনপির একাধিক সূত্র খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে। 

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন তার চিকিৎসকরা। 

আরো পড়ুন: সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

তখন বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একটু পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250