রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের নির্দেশনার পর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করা হয়েছে।

দেবী চন্দকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে বুধবার (২৭শে ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরো পড়ুন: বদলি করা হলো ফরিদপুরের এসপিকে

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. জিলুফা সুলতানা।

গত ২৫শে ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লেখা এক চিঠিতে নির্বাচন কমিশন জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এইচআ/ এসি



ইসি প্রত্যাহার ডিসি হবিগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250