শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

স্মার্টফোনের কোন অ্যাপ ক্ষতিকর, জানাবে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করা হয় নিয়মিত। এমনকি যখন যেটা দরকার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছেন। তবে এর মধ্যে অনেক অ্যাপ আছে যেগুলো ক্ষতিকর ফোনের জন্য। তবে এখন গুগল আপনাকে জানিয়ে দেবে কোন অ্যাপ ভালো আর কোন অ্যাপ খারাপ।

অ্যান্ড্রয়েড ফোনে সাইডলোড অ্যাপ ব্যবহার করতে দিতে এত দিন নারাজ ছিল গুগল। এই নিয়ে ব্যবহারকারীদের একাধিক বার সাবধানও করেছে তারা। সাইডলোড অ্যাপের অর্থ হল থার্ড পার্টি অ্যাপ। এখন থেকে অ্যান্ড্রয়ডে সাইডলোড অ্যাপ স্ক্যান করবে গুগল।

গুগল প্লে স্টোর থেকে অনেকেই বিভিন্ন কারণে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করেন। যা ফোনের জন্য খুবই ক্ষতিকর। অনেক সময় এসব ভুয়া অ্যাপ থেকে ম্যালওয়্যার ছড়ায় হ্যাকাররা। এরপর ফোনের ব্যক্তিগত নানান তথ্য হ্যাক করে। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় অনেককে।

এখন এসব সাইডলোড অ্যাপ ব্যবহার নিরাপদ কি না, তা-ও জানাবে গুগল। তবে অনেকে মনে করছেন যে, এভাবে সাইডলোড অ্যাপের উপরেও গুগল নিয়ন্ত্রণ নিতে চায়। এক বার কিংবা দু’বার শর্ত লঙ্ঘন করলেই আর অ্যাপে অ্যাক্সেস করা যাবে না। তবে সাইডলোড অ্যাপ স্ক্যান করতে পারলে গুগল অনেক ম্যালওয়্যার বাদ দিতে পারবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসকে/ 


স্মার্টফোন ক্ষতিকর গুগল আ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250