রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

একদিকে বাংলাদেশ লড়ছে আফগানিস্তানের বিপক্ষে, অন্যদিকে শ্রীলঙ্কা মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়া-লঙ্কান ম্যাচে ইতোমধ্যে টসের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 

শনিবার (৭ অক্টোবর) ম্যাচ শুরুর আগে দুপুর ২টায় দিল্লির মাঠে টসের জন্য মুখোমুখি হন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সেখানে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক।

ম্যাচটিতে ৬ জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে প্রোটিয়া বাহিনী। আর লঙ্কান বাহিনী ৪ জন ব্যাটসম্যান ও ৩ জন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে। যেখানে দক্ষিণ আফ্রিকার রয়েছে ১ জন অলরাউন্ডার। অন্যদিকে দুদলই ৪ জন করে বোলার রেখেছে একাদশে।

আরও পড়ুন: ১৫৬ রানেই আফগানিস্তানকে অলআউট করলো সাকিব-মিরাজরা

শ্রীলঙ্কার একাদশ

কুশল পেরেরা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেলালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।

দক্ষিণ আফ্রিকার একাদশ

কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা।

এসকে/ 

আফগানিস্তান ক্রিকেট বাংলাদেশ শ্রীলঙ্কা বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250