শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

শিশু একাডেমিতে গান, কবিতা ও পাঠাভিনয়ে কবিগুরুকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কবিগুরুর ৮২তম প্রয়াণ দিবসে কবিতা, গান ও পাঠাভিনয়ের মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতির মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। 

বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের কন্ঠে 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে'র মাধ্যমে শুরু হয় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু প্রতিনিধি রোদসী নূর সিদ্দিকী। অনুষ্ঠানে শিশুবক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশু ইজান মেহরান।

স্বাগত বক্তব্যে শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, 'রবীন্দ্রনাথ আমাদের বড় হয়ে ওঠার কথা জানিয়েছেন। আমাদের প্রাত্যহিক জীবনের সকল কাজেই আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই। আমরা যেন রবীন্দ্রনাথের মতো জীবনাদর্শ ধারণ করতে পারি আজ কবিগুরুর প্রয়াণ দিবসে এই হোক কাম্য।


ছবি: সংগৃহীত

মূলবক্তার বক্তব্যে প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ তাঁর বক্তব্যে বাংলাদেশে রবীন্দ্রনাথের আগমন, অসাম্প্রদায়িকতা, কৃষি ব্যাংক এবং সমাজ সংস্কারের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিলাইদহে প্রথমবার এসেই রবীন্দ্রনাথ ঠাকুর অসাম্প্রদায়িক চেতনা এবং মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখিয়েছেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর গোটা এশিয়ায় বিনা সুদের প্রথম কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। 

ড. বিশ্বজিৎ ঘোষ আরও বলেন, কৃষকদের শিক্ষিত করে তুলতে নৈশ স্কুলেরও ব্যবস্থা করেছিলেন কবিগুরু। 

আরো পড়ুন: রমনা পার্কে প্রতি শুক্রবার বই পড়ার উৎসব

প্রধান অতিথির বক্তব্যে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, বর্ষাকাল ছিল রবীন্দ্রনাথের অনেক প্রিয়। বর্ষা নিয়ে অনেক গান, কবিতা লিখেছেন তিনি। এমনই এক বর্ষার ২২শে শ্রাবণ তাঁর জীবনাবসান ঘটে।

এরপর তিনি 'বাদল দিনের প্রথমও কদম ফুল করেছো দান গানটি গেয়ে শোনান।'

পরে, শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের আয়োজনে কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। রবীন্দ্রনাথের বিখ্যাত রচনা 'তোতাকাহিনী' পাঠাভিনয় পরিবেশন করে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুরা।

এম/


শিশু একাডেমি গান রবীন্দ্রনাথ ঠাকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250