মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে ৫ দিন রিমান্ড চাইবে ডিবি *** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার

শাহজাহান ওমরের পক্ষে না থাকার ঘোষণা রাজাপুর আ.লীগের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের বিপক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। 

যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিলেন তারা। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১৮ই ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ অন্তত ২৫ জন নেতাকর্মীর স্বাক্ষরিত ওই রেজুলেশনে বলা হয় মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেননি। এজন্য তারা স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। 

আরো পড়ুন: জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা বৃহস্পতিবার

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড এএইচএম খায়রুল আলম সরফরাজ জানান, নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর সাহেব তার পুরোনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটের কার্যক্রম চালাচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি তিনি। এ কারণে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এসকে/ 

আওয়ামী লীগ শাহজাহান ওমর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250