রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

শাকিব খান মাকে নিয়ে ভোট দিলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। রোববার (৭ই জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে স্কুলটির পশ্চিম দিকের ভবনের দোতলার একটি কক্ষে ভোট দেন তিনি। এ সময় তার মা নূরজাহানও সঙ্গে ছিলেন। মাকে নিয়ে এক কক্ষে ভোট দেন ঢালিউডের সুপার স্টার।

এর আগে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। এছাড়া চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সংগীত শিল্পী কৌশিক হাসান তাপস প্রমুখ।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের মধ্যে পড়েছে। এ আসনের ভোটার ফেরদৌসও। তবে তিনি ভাষান্টেক এলাকার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।

এদিকে, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের তিন কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯২টি। অথচ এ তিন কেন্দ্রের মোট ভোটার ৭ হাজার ৬৮৯ জন। সেই হিসেবে ভোট পড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। তিন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা এ তথ্য জানান।

আরো পড়ুন: ভোট দিয়ে নাট্যব্যক্তিত্ব সারা যাকের যা বললেন

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৯৩৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৭৮৩ এবং নারী ১ লাখ ৫৩ হাজার ১৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৫, ১৮, ১৯, ২০ এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এ আসন গঠিত। আসনটিতে মোট কেন্দ্র ১২৪টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। তারা হলেন-নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, বেলুন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, বিএনএফের প্রার্থী টেলিভিশন প্রতীকে এস এম আবুল কালাম আজাদ, কুলা প্রতীকে বিকল্পধারার প্রার্থী আইনুল হক, আম প্রতীকে এনপিপির প্রার্থী গোলাম ফারুক মজনু এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহ আলম একতারা প্রতীকে লড়ছেন।

এসি/

শাকিব খান গুলশান মডেল স্কুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250