মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে ৫ দিন রিমান্ড চাইবে ডিবি *** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার

শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি বাংলাদেশের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স এই সূচক প্রকাশ করে।

সূচকে দেখা গেছে, তালিকার ৯৬তম অবস্থানে বাংলাদেশ, যা আগে ছিল ১০১তম। গত ১০ জানুয়ারি প্রকাশিত আগের সূচক থেকে গতকাল প্রকাশিত সূচকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে ‘সবুজ পাসপোর্টের’।

এই সূচক তৈরি হয় একটি দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে অন অ্যারাইভাল ভিসা পায় এর ওপর নির্ভর করে। বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৪০টি দেশে অন অ্যারাইভাল ভিসা পান।

গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের শীর্ষ স্থানে ছিল জাপান। নতুন সূচকে জাপানকে ডিঙ্গিয়ে শীর্ষে উঠেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। জাপান এখন রয়েছে তৃতীয় স্থানে। দেশটির নাগরিকরা বর্তমানে ১৮৯টি দেশে অন অ্যারাইভাল ভিসা পান।

শক্তিশালী পাসপোর্ট সূচকে এতদিন এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকলেও সর্বশেষ সূচকে এগিয়ে গেছে ইউরোপ। সূচকে এবার দ্বিতীয় স্থানে উঠেছে জার্মানি, ইতালি ও স্পেন। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।

ওআ/

বাংলাদেশ পাসপোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250