শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

রোজার আগে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন: ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

রোজা শুরুর আগে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে ইসি ভবনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, কমিশনের অনুমোদনক্রমে রোজা শুরুর আগেই উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হতে পারে। আগামী ১০ই মার্চ পবিত্র মাহে রমজান শুরু হবে।

ইসির এ সচিব বলেন, উপজেলার তালিকা পেয়েছি। সেই অনুযায়ী কমিশন প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত নিলে যেকোনো সময় উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। রোজা শুরু হওয়ার আগে হয়ত হতে পারে। 

আরও পড়ুন: চলতি বছরই শেষ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনযোগ্য হয়েছে ৪৮৫টি, এ রকম তালিকা পেয়েছি। ইনফ্যাক্ট সবই তো নির্বাচনযোগ্য, কারণ ২০১৮ সালের মার্চের দিকে নির্বাচন হয়েছিল। এসএসসি পরীক্ষা, রোজাসহ সব কিছু বিবেচনা করব। আমাদের দেশে রোজায় নির্বাচন কম হওয়ার প্রচলন আছে। সে ক্ষেত্রে হয়ত প্রথম ধাপের নির্বাচন রোজার আগে হতে পারে, দ্বিতীয় ধাপ ঈদের পরে হতে পারে।

এসকে/ 

নির্বাচন কমিশন (ইসি) উপজেলা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250