শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

যে দোয়া পড়লে আল্লাহ চিন্তামুক্ত করে দেন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

বিপদ ও নানা ধরনের চিন্তা থেকে মুক্ত থাকতে আল্লাহ তায়ালার কাছে দোয়া করার বিকল্প নেই। কারণ মহান আল্লাহই মুমিনের একমাত্র আশ্রয়। তার অনুগ্রহেই মানুষ চিন্তা-পেরেশানি থেকে মুক্তি পেতে পারে।

প্রিয়নবী (সা.) যেকোনো ধরনের চিন্তা, উৎকণ্ঠায় আল্লাহর সাহায্য প্রার্থনার ছোট্ট একটি দোয়া নিয়মিত পড়তে বলেছেন।

দোয়াটি হলো- হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াককালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ: আল্লাহ তায়ালাই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহাআরশের অধিপতি। 

হযরত আবু দারদা (রা.) বর্ণনা করেন, ‘যে ব্যক্তি (পেরেশানি ও উৎকণ্ঠায়) এ দোয়াটি সকাল-সন্ধ্যায় সাতবার পড়বে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ তায়ালা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন।' (সুনানে আবু দাউদ: ৫০৮৩, কানজুল উম্মাল: ৫০১১)

মূলত এটি হলো- আল্লাহ তায়ালাকে সর্বাবস্থায় নিজের জন্য যথেষ্ট মনে করা। যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে নিজের জন্য যথেষ্ট মনে করে, তার জন্য দুনিয়ায় যেমন পেরেশানি বা উৎকণ্ঠা থাকে না, একইভাবে পরকালেও তার বিপদ-মসিবতের ভয় নেই।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে বিপদ-আপদে অগাধ আস্থা ও বিশ্বাসের সঙ্গে তাকে যথেষ্ট মনে করার এবং উল্লেখিত দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

ওআ/


আল্লাহ দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250