শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

যে দোয়া পড়লে আল্লাহর আজাব থেকে মুক্তি মিলবে

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর আজাব থেকে বাঁচতে নিয়মিত ছোট্ট একটি দোয়া পড়তেন। হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট। এটি ছিল উম্মতে মুহাম্মাদির জন্য অন্যতম শিক্ষা। কী দোয়া পড়তেন বিশ্বনবি?

হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তিনি নিজের ডান হাত মাথার নিচে রেখে বলতেন-

اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ أَوْ تَبْعَثُ عِبَادَكَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ক্বিনি আজাবাকা ইয়াওমা তাঝমাউ ইবাদাকা আও তাবআছু ইবাদাকা।’

অর্থ: ‘হে আল্লাহ! যেদিন তুমি তোমার বান্দাদের একত্রিত করবে অথবা পুনরায় জীবিত করবে; সেদিন আমাকে তোমার আজাব থেকে হেফাজতে রাখ।’ (তিরমিজি)

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরকালের আজাব থেকে বাঁচতে যে দোয়া পড়তেন, সে দোয়ায় মুমিন বান্দার জন্য রয়েছে দুনিয়ার আজাব-গজব থেকে বেঁচে থাকার অনুপ্রেরণা ও শিক্ষা।

কেননা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরকালীন জীবনকে সুন্দর করতে দুনিয়ার জীবনকে করবেন গোনাহমুক্ত। আর গোনাহমুক্ত জীবনের অধিকারী ব্যক্তিকে আল্লাহ কখনো আজাব-গজবের সম্মুখীন করবেন না। বরং দেবেন যথাযথ নিরাপত্তা। এটা মহান আল্লাহ তাআলা ঘোষণা।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, দিনের কোনো সময় এ দোয়াটি পড়ার সুযোগ না পেলেও অন্তত ঘুমানের সময় হাদিসের বর্ণনা মোতাবেক ডান হাত মাথার নিচে রেখে এ দোয়াটি বেশি বেশি পড়া।

ওআ/

আল্লাহ দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250