সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমালোচনা নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

যেভাবে স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেই শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন কেনেন। ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনা করে নির্মাতা প্রতিষ্ঠানগুলোও নিজেদের তৈরি স্মার্টফোনে ব্যাটারির ক্ষমতা বাড়াচ্ছেন। ভুল পদ্ধতিতে চার্জ দেওয়ার কারণে নামীদামি ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর ব্যাটারিও দ্রুত নষ্ট হয়ে যায়।

তবে বেশ কিছু কৌশল মেনে চললে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। কৌশলগুলো দেখে নেওয়া যাক।

চার্জিংয়ের সময় গেম খেলা: গেম খেলা বা ভিডিও দেখার সময় ব্যাটারি বেশি খরচ হয়। আর তাই অনেকেই স্মার্টফোন চার্জ করা অবস্থায় নিয়মিত গেম খেলেন বা ভিডিও দেখেন। কিন্তু চার্জে থাকা অবস্থায় গেম বা ভিডিও চালু থাকলে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত গরম হয়ে যায়। ফলে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং ধীরে ধীরে এর কার্যকারিতা কমে যায়।

বালিশের নিচে ফোন রেখে চার্জ নয়: ঘুমানোর সময় অনেকেই বালিশের নিচে ফোন রেখে চার্জ করেন। এতে বাতাস চলাচলে সমস্যা হওয়ায় দ্রুত ব্যাটারি গরম হয়ে যায়, যা ব্যাটারির ক্ষতি করতে পারে। আর তাই খোলা জায়গায় স্মার্টফোন চার্জ দিতে হবে।

শতভাগ চার্জ নয়: প্রচলিত একটা ভুল ধারণা রয়েছে যে সম্পূর্ণ বা শতভাগ চার্জ করলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে। কিন্তু এ ধারণাই স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করে। স্মার্টফোনের ব্যাটারি লিথিয়াম আয়নের হয়ে থাকে। শতভাগ চার্জ অথবা চার্জ না থাকলে লিথিয়াম আয়ন ব্যাটারির ওপর চাপ সৃষ্টি হয়। ফলে ব্যাটারির আয়ু কমে যায়। স্মার্টফোনের ব্যাটারির চার্জিং লেভেল সব সময় ৩০ থেকে ৮০ শতাংশ থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে না। ফলে ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর তাই ব্যাটারির চার্জিং লেভেল সব সময় সর্বোচ্চ ৮০ শতাংশ রাখতে হবে। অর্ধেকের কাছাকাছি এলে চার্জ দিতে হবে। প্রয়োজনে কয়েকবারে স্মার্টফোন চার্জ দেওয়া যেতে পারে।

তাপমাত্রা নিয়ে সচেতনতা: খুব বেশি বা কম তাপমাত্রা লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষতি করে থাকে। আর তাই সব সময় অতিরিক্ত গরম বা ঠান্ডা স্থানে স্মার্টফোন ব্যবহার না করাই ভালো। তাই রোদের মধ্যে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করা উচিত নয়।

সারা রাত ধরে চার্জ নয়: অনেকেই ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন চার্জে দেন। সারা রাত ধরে চার্জ হওয়ার ফলে ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমে যায়। কারণ, সারা রাত চার্জ করলে ফোনের ব্যাটারি শতভাগ চার্জ হওয়ায় ব্যাটারির ভোল্টেজ বেড়ে যায়, যা লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য ক্ষতিকর। একই সঙ্গে দীর্ঘ সময় চার্জে থাকলে ব্যাটারি গরম হয়ে যায়। এতে ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিকের কার্যকারিতা কমে যায়।

আর.এইচ /আই. কে. জে/ 



স্মার্টফোন ব্যাটারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমালোচনা নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250