রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মোদী-শি বৈঠক, সীমান্তে উত্তেজনা কমাতে একমত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

বাঁয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ডানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠি হওয়া ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় তারা সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন।  উত্তেজনা হ্রাসে একমত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বিনয় কোয়াত্রা জানান, বুধবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকসের সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন মোদী ও শি জিনপিং। ওই বৈঠকে তারা সীমান্ত উত্তেজনা হ্রাসের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হন।

আরো পড়ুন: ব্রিকসে নতুন সদস্যপদ পেল ৬ দেশ

তিন বছরের বেশি সময় ধরে সীমান্তে চীন-ভারত উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। হিমালয় অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির এ দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় তিন হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দ্য লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামে পরিচিত বিশাল এ সীমান্তের বেশিরভাগ অংশ নির্ধারিত নয়।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকীকরণে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীল অবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তাছাড়া তিনি এলএসি পর্যবেক্ষণ ও সীমান্ত ব্যবস্থার সম্মান করা জরুরি বলে বিশেষভাবে উল্লেখ করেছেন।

বৈঠকের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বর্তমান চীন-ভারত সম্পর্ক ও যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলাখুলি ও বিশদ মতবিনিময় করেছেন।

এর আগে ২০২২ সালে জি-২০ সম্মেলনের ফাঁকে সর্বশেষ আলোচনায় বসেছিলেন মোদী ও শি জিনপিং। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে চীনা প্রেসিডেন্ট ভারতে যাবেন বলে আশা করা হচ্ছে।

এসকে/ 

ব্রিকস সম্মেলন দক্ষিণ আফ্রিকা মোদী-শি বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250