শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মেডিকেল ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মেডিকেল কলেজগুলোয় এমবিবিএসে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বিদেশি শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) থেকে আবেদন করতে পারবেন। ১০ই জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন দেশি শিক্ষার্থীরা। ২৩শে জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ৯ই ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

এর আগে গত ২৪শে ডিসেম্বরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষাসংক্রান্ত সভা শেষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীরা ৪ঠা জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। দেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ই জানুয়ারি থেকে। ২৩শে জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ২৪শে জানুয়ারি থেকে ভর্তির জন্য ফি জমা নেওয়া হবে। রোল বা আসন বরাদ্দ করা হবে ২৬শে জানুয়ারি থেকে। পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ জানুয়ারি।

ভর্তি পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় পরীক্ষা শেষে কোনো তদবির করা ছাড়াই উপযুক্ত মেধাবী প্রার্থীরা এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সহজে ভর্তির সুযোগ পাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২০ শতাংশ জেলা কোটা বাতিল করা হয়েছে। এদিকে এক মাস আগে আগামী ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার।

ওআ/

মেডিকেল ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250