রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে *** ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর *** কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি *** পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল *** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ

ভয়কে জয় করে বেরিয়ে পড়ুন ভ্রমণে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বিভিন্ন উৎসবের ছুটিতে অনেকেই প্ল্যান করেন দূরে কোথাও ঘুরতে যাওয়ার। আর ঘুরতে যাওয়ার আগে অনেক দুশ্চিন্তা এসে ভর করে মাথায়। তাই বলে ছুটিতে ভ্রমণ বাদ দিয়ে ঘরে বসে থেকে ছুটির মজাটা নষ্ট করে ফেলা একদমই ঠিক হবে না। তাই চলুন জেনে নিই ভ্রমণে ভয়ের কারণ ও দূর করার উপায় সম্পর্কে-

ভয়ের কারণ

বাজে অভিজ্ঞতা: ভ্রমণের ভয় দূর করার আগে ভ্রমণ করতে গেলে কেন ভয় লাগে, তার কারণটা শনাক্ত করা উচিত। আগের বাজে কোনো অভিজ্ঞতা থেকেই তৈরি হয় ভয়। কোথাও ঘুরতে যাওয়া নিয়ে বাজে অভিজ্ঞতা থেকে তৈরি হতে পারে ভয়।

ঘুমের অসুবিধা: নিজের বাসা কিংবা বিছানা ছাড়া ঘুমাতে পারেন না, এমন লোকের সংখ্যা অনেক। কোথাও ঘুরতে বের হলে তাদের মূল চিন্তাই থাকে ঘুম। আর ঘুমের অভাব মানেই নিজেদের মতো করে উপভোগ করতে না পারা।

বিরক্ত বোধ: ঘুরতে বেরোনো যতটা না আনন্দের, তার থেকে বহুগুণ বেশি কষ্টের হলো আয়োজন করাটা। থাকা, খাওয়া, খরচ, এসব কিছুর ব্যবস্থা করতে করতে ঘুরতে বেরোনোর ইচ্ছাটাই অনেকের মরে যায়।

ভ্রমণে ভয় দূর করার উপায়

আগে থেকে পরিকল্পনা করুন: কোথাও ঘুরতে যাওয়ার বেশ কিছু দিন আগে থেকেই পরিকল্পনা শুরু করুন। ভ্রমণের সব কাজ শেষ মুহূর্তের জন্য জমিয়ে রাখবেন না। ধীরে ধীরে কাজের ফাঁকে ফাঁকে পরিকল্পনা করুন। এতে করে শেষ মুহূর্তে অনেক কাজ জমা হবে না।

আরো পড়ুন: কক্সবাজারের চমৎকার কয়েকটি হোটেল ও রিসোর্ট

পুরোনো অভিজ্ঞতা ঝেড়ে ফেলুন: অবকাশ মানেই নিজেকে রিচার্জ করার সুযোগ। নিজেকে সময় দেওয়া, নতুন কিছুর জন্য নিজেকে প্রস্তুত করা। কবে কী বাজে অভিজ্ঞতা হয়েছিল, এই নিয়ে পড়ে থাকবেন না। বরং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে বেড়িয়ে পড়ুন।

পুরোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, একবার যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, দ্বিতীয়বার তার মুখোমুখি নাও হতে পারেন, আর হলে সহজেই তা উতরে যেতে পারবেন।

বাস্তববাদী হোন: পরিকল্পনা মতো জীবন চলে না। পরিকল্পনা যেকোনো সময়েই বানচাল হতে পারে। আর হতে পারে বলেই জীবন এত রোমাঞ্চকর। জীবনে চড়াই-উতরাই থাকবে। তার ভয়ে ঘরের কোনায় বসে থাকার কোনো মানে হয় না। বরং প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য বেরিয়ে পড়াটা সবচেয়ে জরুরি।

এসি/ আই. কে. জে/


প্রতিটি মুহূর্ত ভ্রমণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250