শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক গান গাইলেন মমতাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে গান করলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন মমতাজ। গানটির কথা লিখেছেন তুষার মিজান। নির্বাচনের ব্যস্ততার মধ্যেই তিনি এই নতুন গান গাইলেন।  জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ‘ভ্যাট’ শিরোনামে মমতাজের নতুন গানটি প্রকাশ হয়েছে। 

ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে গান গাওয়া প্রসঙ্গে মমতাজ বলেন, সচেতনতা তৈরির কোনো কাজের প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। পরিবেশ দূষণ, বাল্যবিবাহ, ট্রাফিক আইন মেনে চলাসহ সচেতনতা তৈরির কত ইস্যু নিয়ে যে গান গেয়েছি, তার হিসাব নেই।

মানুষ ভালোবাসে, পছন্দ করে—তাই এসব কাজে আনন্দও লাগে। আমি মনে করি, শিল্পী হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব অন্য অনেকের চেয়ে বেশি। তাই দায়িত্ববোধের জায়গা থেকে এসব কাজ করে থাকি। আমি মনে করি, আমাদের কথায় যদি মানুষ উদ্বুদ্ধ হয়, সচেতন হয়—এটা সমাজ ও দেশের জন্য উপকার। এবারের গানটি গেয়েও ভালো লাগল। গানের কথাগুলো চমৎকার। সুরটাও দারুণ।

আরো পড়ুন: ‘সোনার তরী’তে আজ গাইবেন বিশিষ্ট শিল্পী আশরাফ মাহমুদ

এছাড়া মমতাজ জানান, ১০টি গানের প্রস্তাব পাওয়ার পর যদি তার কাছে একটিমাত্র সচেতনতামূলক গানের প্রস্তাব আসে, সবার আগে তিনি সামাজিক সচেতনতার গানটিই করে থাকেন।

মমতাজ আরো বলেন, এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, মানুষের জন্য কিছু একটা করার সুযোগ পাচ্ছি। মানুষের জন্য কিছু করতে পারাটা সমাজ ও দেশের জন্য করা। এতে শিল্পীমন তৃপ্ত হয়, মানুষ হিসেবেও এক অর্থে নিজেকে ভাগ্যবান মনে হয়, কারণ আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন, তা মানুষ, সমাজ ও দেশের উপকারে কাজে লাগছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও মমতাজ মানিকগঞ্জ–২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাসের বেশির ভাগ সময় তিনি কাটান নিজ এলাকার মানুষের সঙ্গে।

এসি/ আই.কে.জে/


মমতাজ বেগম ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250