বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

বলিউড

ভিকি-ক্যাটের রোমান্টিক ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

বলিউডের ‘পাওয়ার কাপল’ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ - ছবি: সংগৃহীত

বলিউডের ‘পাওয়ার কাপল’ বলা হয় ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে। স্বামী এবং স্ত্রী দু’জনে ক্যারিয়ারে ভীষণ সফল। তবে শুধু কাজের দিক থেকেই নয়, রোমান্সের দিক থেকেও ‘ভিক্যাট’ সেরা জুটি। ক্যাটরিনার জন্মদিনকে ঘিরে সেকথাই প্রমাণ করে দিলেন ভিকি ।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, আজ শনিবার (১৫ জুলাই) ক্যাটরিনার ৪০তম জন্মদিন। স্ত্রীর জীবনের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে কোনও প্রকারের কমতি রাখতে চান না ভিকি। সেই জন্য জন্মদিনের ঠিক আগেই ক্যাটরিনাকে নিয়ে ঘুরতে চলে গেলেন তিনি। আর ফটোসাংবদিকদের ক্যামেরায় ধরাও পড়েছে  তাদের রোমান্টিক সে দৃশ্য।

জানা যায়, মুম্বাই বিমানবন্দরের ভিকি এবং ক্যাটরিনার ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে বিমানবন্দরের প্রবেশপথের দিকে হাঁটছেন দু’জনে। টার্মিনাল বিল্ডিংয়ে ঢোকার আগে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় দু’জনকে। হাত নাড়িয়ে সকলকে ভালোবাসা জানান মিসেস কৌশল।

আরো পড়ুন:পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া!

সালমান খানের বিপরীতে অ্যাকশন-থ্রিলার সিনেমা টাইগার 3-তে দেখা যাবে ক্যাটরিনাকে। এদিকে ভিকি, সম্প্রতি, একটি রোমান্টিক-কমেডি ফিল্ম মেরে মেহবুব মেরে সানাম-এর শুটিং শেষ করেছেন যেটিতে তৃপ্তি দিমরিও অভিনয় করেছেন। 

এম/


ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250