মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে

বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া - ছবি: সংগৃহীত

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। বুধবার (১৪ জুন) বেলা সোয়া ১২টার দিকে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

আরো পড়ুন: চাহিদার চেয়ে ২১ লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত

গত সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250