রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

বিড়ালের আছে ২৭৬ ধরনের অভিব্যক্তি, বলছে নতুন গবেষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মো. হাবিবুল আলম

বিড়ালের মালিকরা বিশ্বাস করতেন তাদের পোষা বিড়ালটি নিজের পছন্দ এবং অপছন্দের বিষয়টি প্রকাশ করে শারীরিক ভাষা ব্যবহার করে। সাম্প্রতিক এক গবেষণায় পোষা প্রাণীদের শারীরিক ভাষায় যোগাযোগ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাতে বিড়াল সর্ম্পকে মালিকদের ধারণা সত্য বলে প্রমাণিত হল।

বিহেভিয়ারাল প্রসেস জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় দেখা গেছে, গৃহপালিত এসব প্রাণী পরস্পরের সাথে যোগাযোগ করার সময় ২৭৬ ধরণের অঙ্গভঙ্গি করে। যেমন কানের ঝাঁকুনি, নাক কুঁচকানো ইত্যাদি। তবে সাম্প্রতিক এই গবেষণায় কোনও একটি নির্দিষ্ট অঙ্গভঙ্গি কী অর্থ প্রকাশ করে তা বিশ্লেষণ করা হয়নি।

গবেষণায় জানানো হয়, অন্য প্রাণীদের মাঝেও এই ধরণের যোগাযোগ বৈশিষ্ট্য রয়েছে। যেমন গিবনদের রয়েছে ৮০ ধরণের। অন্যদিকে শিম্পাঞ্জির রয়েছে ৩০০শ’র অধিক অঙ্গভঙ্গি। গবেষণায় জানানো হয়, অন্য প্রাণীদের মাঝেও এই ধরণের যোগাযোগ বৈশিষ্ট্য রয়েছে। যেমন গিবনদের রয়েছে ৮০ ধরণের। অন্যদিকে শিম্পাঞ্জির রয়েছে ৩০০ শ’র অধিক অঙ্গভঙ্গি। বিড়ালকে খুবই অভিব্যক্তিপূর্ণ প্রাণী হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান গবেষক ও আরকানসাসের বেটসভিল লিয়ন কলেজের মনোবিজ্ঞানী ব্রিটানি ফ্লোরকিউইচ।

ফ্লোরকিউইচ ও তার গবেষণা সহযোগী লরেন স্কট, লস এঞ্জেলেসের CatCafé লাউঞ্জে বসবাসকারী ৫৩টি প্রাপ্তবয়স্ক বিড়ালের ওপর গবেষণা চালান। প্রধান গবেষক বলেন, বিড়ালের ক্যাফেগুলি এই ধরণের গবেষণার জন্য নিখুঁত ছিল। কারণ সেখানে বিড়ালরা অবাধে একে অপরের সাথে যোগাযোগ করতে পারত এবং স্বাভাবিকভাবে ঘটতে থাকা মিথস্ক্রিয়াগুলি দেখা সহজ ছিল। 

গবেষণার জন্য স্কট আগস্ট ২০২১ থেকে জুন ২০২২ পর্যন্ত ক্যাফেতে গিয়ে প্রায় ১৫০ ঘণ্টা ব্যয় করেছেন। একটি ক্যামেরা ব্যবহার করে সেখানে থাকা বিড়ালের মিথস্ক্রিয়ার ভিডিও ধারণ করেছেন। 

এইচআ/ আই.কে.জে/ 


গবেষণা বিড়াল অঙ্গভঙ্গি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250