বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার: হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

কোমরের ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। এরপর কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন সেটি এখনও অনিশ্চিত। যদিও অনেকের ধারণা আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন দেশসেরা এই ওপেনার। একই আশা করছেন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমনও।

নিউজিল্যান্ড সিরিজের পর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির মেগা এই আসরে তামিমকে ভীষণ প্রয়োজন বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার। 

শনিবার (১৯ আগস্ট) মিরপুর শের-ই বাংলার মাঠে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। 

এ সময় বাশার বলছিলেন, "তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় নির্দিষ্ট সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফরম্যান্স অনেক দরকার আমাদের ভালো করার জন্য। তামিম যেভাবে পরিশ্রম করছে ও নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।" 

আজ তামিম ব্যাটিং করেছেন কিনা এমন প্রশ্নে বাশার বলেন, "আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাবো। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা সামান্য ইনজুরি থাকবে। সেটা তামিম জানে। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।" 

এসকে/ 

 

তামিম ইকবাল হাবিবুল বাশার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250