বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

বিয়ের আগেই ডিভোর্সের ভাবনা মিমির!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। কাজ নিয়েই সকল ব্যস্ততা তার। অবসরে সময় দেন পরিবার ও পোষ্যদের। তার সমসাময়িক নায়িকারা যখন বিয়ে করে সন্তানের মা হয়েছেন তখনো তিনি নিজেকে হ্যাপিলি সিঙ্গেল রেখেছেন।

ত্রিশ পেরোলেও এখনো ছাঁদনাতলায় যাননি, অথচ বিয়ে নিয়ে তার ভাবনা অনেকটাই নেতিবাচক। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নিজের মনের কথা। বিয়ের আগেই ডিভোর্স এর ভাবনা মিমির মাথায় ঘুরপাক খাচ্ছে।  

অভিনেত্রীর মতে, অর্ধেকের বেশি বিয়ে টেকে না। এখন প্রশ্ন হলো, সেই কারণেই কি ছাঁদনাতলায় যেতে রাজি হচ্ছেন না মিমি? হ্যাঁ, এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে লেখা, ‘৫০% বিয়ে গড়ায় ডিভোর্সে। কিন্তু পিজ্জা ডেলিভারি ১০০% খুশি বয়ে আনে, তাই পিজ্জা ১, ভালোবাসা ০।’

আরো পড়ুন: মেয়েরা আসলে কিসে আটকায়— উত্তর দিলেন ফারিয়া ও সাবা

বোঝাই যাচ্ছে, বিষয়টা মজার ছলেই লিখেছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে এরকম মজাদার পোস্ট শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। দিন কয়েক আগে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন মিমি। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে জমিয়ে ডেজার্ট খাচ্ছেন নায়িকা।

ডায়েট ভুলে জিভে জল আনা লোভনীয় কেক-পেস্ট্রিতেই মন তাঁর। ব্যাকগ্রাউন্ডে বাজছে ভাইরাল ভয়েস ওভার। তাতে শোনা গেল- ‘এখনো আমার ছেলেমানুষী শেষ হচ্ছে না, আর আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে, বুঝতে পারছি না দুনিয়া দ্রুত গতিতে চলছে নাকি আমি ধীর গতিতে।’

খুব শিগগিরই বলিউডে জার্নি শুরু করছেন মিমি চক্রবর্তী। ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ মুক্তি পাবে চলতি বছরেই। এছাড়াও দুর্গাপূজায় আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘রক্তবীজ’ নিয়ে আসছেন তিনি।

বর্ধমান বিস্ফোরণের মতো মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। ছবির ফার্স্ট লুকের পর, সদ্যই প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ’ এর মোশন পোস্টার। পরিচালনায় আছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি।

এসি/ আইকেজে /


মিমি ডিভোর্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250