সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

বিবাহিত জীবনে অসুখী নারীদের কিছু লক্ষণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

বিয়ে— পবিত্র এক বন্ধনের নাম। দুজন নারী-পুরুষ সারাজীবন একে অপরের সঙ্গে থাকবেন, ভালো-মন্দ ভাগ করে নেবেন, বন্ধু হবেন- এমন আশ্বাসেই বিয়ের সম্পর্কে জড়ান। একজন নারী রঙিন স্বপ্ন বোনেন সংসার নিয়ে। তবে সবার বিবাহিত জীবন সুখের হয় না। সন্দেহ, অভিমান কিংবা শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের দেওয়া আঘাত সেখানে জায়গা করে নেয়।

বিয়ের পর একজন নারী তার বাবা-মাকে ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবেশে আসে। সেখানে স্বামীর অসহযোগিতা, অবহেলা তাকে অশান্তির দিকে ঠেলে দেয়। একজন বিবাহিত নারী সুখী নাকি অসুখী তা কিছু কাজের মাধ্যমে প্রকাশ পায়। আজ চলুন একজন অসুখী বিবাহিত নারীর কিছু লক্ষণ জেনে নিই-

>> ঘুমের অভাব

একটি গবেষণায় দেখা যায়, একজন অসুখী বিবাহিত নারীর তুলনায় একজন সুখী নারীর ঘুম ভালো হয়। স্বামীর রাতে দেরি করে বাড়ি ফেরা, অনেকসময় না ফেরা, বাড়ি ফিরে বাজে ব্যবহার অথবা সাংসারিক কাজের চাপ ইত্যাদি কারণে রাতে ঘুমের স্বল্পতা দেখা দেয়। আবার সন্তান জন্মদানের পরিবর্তী সময়ে পর্যাপ্ত ঘুমানো সম্ভব হয় না নতুন মায়ের। দীর্ঘ দিন ধরে এই ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা চলতে থাকলে তা নারীর শরীর ও মনের ওপর বাজে প্রভাব ফেলে। যার ফলে তার চেহারায় মলিনতা ফুটে ওঠে। দেখা দেয় স্বল্পমেজাজ, সহজে হতাশ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা।

>> বিষণ্ণতা

দৈনন্দিন কাজের ধকল নারীর ওপর বাজে প্রভাব ফেলে। স্বাভাবিকভাবে বিয়ের পর সব নারীরই কাজের চাপ বেড়ে যায়। তার ওপর সাংসারিক দায়িত্ব এসে পড়ে। কিন্তু একজন সুখী বিবাহিত নারী স্বামীর সহায়তায় যেকোনো কঠিন পরিস্থিতি সামলাতে পারে। বৈবাহিক জীবনে অশান্তির কারণে কাজের ধকলগুলো তার কাছে বোঝা মনে হতে পারে। যার ফলে একজন নারী হতাশা বা বিষণ্ণতায় ভুগতে পারেন। একজন অসুখী বিবাহিত নারীকে সবসময় বিষণ্ণ দেখা যায়।

>> পরকীয়া

একজন অসুখী বিবাহিত নারী বেশিরভাগ সময় পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামীর অবহেলা, কম সময় দেওয়া, খারাপ আচরণ করা ইত্যাদি তাকে প্রভাবিত করে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে। যেকোনো বিবাহিত নারীর পরকীয়ায় জড়িয়ে পড়া তার বিবাহিত জীবনে অসুখী হওয়ার লক্ষণ।

আরো পড়ুন: মনোমালিন্য বা কথা কাটাকাটি থেকে কীভাবে দূরে থাকবেন?

>> যোগাযোগ কমে যাওয়া

অসুখী বিবাহিত নারীর আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো স্বামীর সঙ্গে যোগাযোগ কমে যাওয়া। তবে এক্ষেত্রে পুরুষকেই দায়ী মনে করা হয়। স্বামীর বাহিরে সময় বেশি কাটানো, স্ত্রীকে কম গুরুত্ব দেওয়া, স্বামীর বাজে ব্যবহার ইত্যাদি কারণে বৈবাহিক সম্পর্কে অবনতি ঘটে। কোনো দম্পতির মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয় তখন স্ত্রী তার অনুভূতিগুলো স্বামীকে প্রকাশ করতে পারে না। ফলে তিনি অসুখী বৈবাহিক পরিস্থিতির সম্মুখীন হন।

বিবাহিত জীবন সুখের হয় স্বামী আর স্ত্রী দুজনের সম্মিলিত অবদানে। সম্পর্কে অবনতি হলে সচেতন হোন। দুজনে সরাসরি আলোচনা করুন। সমস্যা সমাধানের চেষ্টা করুন। তাতে দাম্পত্য জীবন হবে আনন্দময়।

এম এইচ ডি/

সম্পর্ক বিবাহিত নারী অসুখী নারী লক্ষণ বিয়ে স্বামী-স্ত্রী জীবন ও পরিবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250