রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

বর্ষায় ধনিয়া পাতা ফ্রিজে রাখলে পঁচে যায়, জেনে নিন সংরক্ষন করার উপায়!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

রান্নায় প্রতিনিয়ত ধনিয়া পাতা ব্যবহার করা হয়। রান্নায় স্বাদ বাড়াতে ধনিয়া পাতার তুলনা নেই। অথচ বর্ষার সময় ফ্রিজে বেশি করে ধনিয়া পাতা রেখে দিলেই সেগুলি পচে যায়। এমন পরিস্থিতিতে ধনিয়া পাতা সংরক্ষণের কিছু কৌশল জেনে রাখতে পারেন। এতে ধনিয়া পাতা দীর্ঘ দিন ভালো থাকবে। যেমন-

বাজার থেকে বেশি করে টাটকা ধনিয়া পাতা কিনে এনে সবার আগে পচা পাতা এবং শিকড়গুলি বেছে পরিষ্কার করে নিন। এবার একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে নিন। ধনিয়া পাতাগুলি সেই পানিতে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন।

 পানি থেকে ধনিয়া পাতাগুলি তুলে টিস্যু পেপারের উপর বিছিয়ে শুকনো করে নিন। শুকিয়ে গেলে কুচি করে কেটে নিন।


ছবি: সংগৃহীত

 এখন কুচোনো পাতাগুলি গরম পানিতে দু’মিনিট ভাপিয়ে নিন। খুব বেশিক্ষণ ভাপ দিলে ধনিয়া পাতার সবুজ রং ফ্যাকাশে হয়ে যাবে।

 এর পর পানি ঝরিয়ে ফের পাতাগুলি শুকিয়ে নিন। ভালো করে শুকিয়ে নিয়ে ধনিয়া পাতাগুলি জিপলক পাউচে বা বাতাস ঢুকবে না এমন কৌটায় ভরে রাখুন।

আরো পড়ুন: চারাগাছ কিনতে গেলেই ঠকছেন?

এ বার ডিপ ফ্রিজে ভরে রাখুন। এভাবে সংরক্ষণ করলে দীর্ঘ দিন ভালো থাকবে ধনিয়া পাতা। রান্নার সময়ে পরিমাণ মতো বার করে আবার ফ্রিজে রেখে দিন।

যদি সপ্তাহখানেক ধনিয়া পাতা ভালো রাখতে চান, তা হলে বাজার থেকে ধনিয়া পাতা এনে টিস্যুপেপারের উপর বিছিয়ে প্লাস্টিকের কৌটায় ভরে ফ্রিজে রাখুন।

এম/


বর্ষা ধনিয়া পাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250