বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল নিয়ে যা বললেন দীঘি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা দীঘি। যিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমা জগতে পা রেখেছিলেন। নিজেকে সবসবময় ‘সিঙ্গেল’ দাবি করে আসছেন প্রার্থনা ফারদিন দীঘি। এই কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কারও সঙ্গে প্রেম করছেন না তিনি।

কিন্তু দীঘির এই দাবি যে সত্য নয়, সেটার প্রমাণ মিলল দুটি ছবির মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, এক তরুণকে আলিঙ্গন করে আছেন তিনি। অন্তরঙ্গ ছবি দুটি তাদের প্রেমের ইঙ্গিত দেয়।

জানা গেছে, ছেলেটির নাম মাহিমিন রাশিদ। তার ফেসবুক আইডিতেও দীঘির সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি দুটি রয়েছে। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখছেন দীঘি। আবার কোনোটায় খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা।

আরো পড়ুন: অভিনেত্রী হিমুর ‘প্রেমিক’ রুফি গ্রেপ্তার

তবে দীঘি জানালেন, মাহিমিন তার ছোটবেলার বন্ধু। প্রেমের কোনো সম্পর্ক নেই। তার কথায়, ‘আমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই। সে আমার চাইল্ডহুড ফ্রেন্ড। এর বেশি কিছু নয়।’

দীঘি একসময় শাকিব খান, ডিপজলের মতো তারকাদের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয়ের পর বর্তমানে মূল চরিত্রে কাজ করছেন।

এসি/ আই. কে. জে/


দীঘি অন্তরঙ্গ ছবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250