রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন

প্রিয় নিম পাতা, তুমি আমার অনুপ্রেরণার প্রধান চালিকাশক্তি

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

প্রিয় নিম পাতা,

আমি ভুলে গিয়েছিলাম চিঠি লেখা।

আজ ১লা সেপ্টেম্বর, চিঠি দিবস, তাই লিখতে চেষ্টা করলাম মাত্র। আশা করি তুমি শত ব্যস্ততার মাঝেও নিজেকে ভালো রেখেছো। আমি জানি তুমি প্রতিটি মুহূর্তেই ভালো থাকো, কেননা ভালো থাকার জন্য অনেক টিপস, অনেক প্রেরণা তুমি আমায় শিখিয়েছ।

তোমার কাছ থেকে প্রাপ্ত দীক্ষার প্রতিটি অক্ষর আমি অন্তরে লালন করি। কেননা তুমি হলে আমার অনুপ্রেরণার প্রধান চালিকাশক্তি। তুমি শিখিয়েছ কিভাবে জীবনে সফলতা লাভ করা যায়, তুমি শিখিয়েছ কিভাবে জীবনকে গড়তে হয়।

তোমার দেয়া ধৈর্য্য, ত্যাগ আর মানবিকতার শিক্ষা আমায় প্রতিনিয়ত মনে করিয়ে দেয়। বলেছিলে ভালো থেকো, হ্যাঁ আমি ভালো আছি। আজ কতদিন হয়ে যায় তোমার দেখা নাই, কথা নাই। তবুও কেন জানি মনে হয় এই বুঝি তুমি আমার পাশেই আছো, আমায় বারবার কর্মস্পৃহা জাগাচ্ছো, বারবার ভুল ধরিয়ে দিচ্ছো, বারবার নিজেকে শোধরিয়ে নেয়ার পরামর্শ দিচ্ছো। তোমার এই উপস্থিতি আমার মাঝে বসবাস করবে আজীবন।

 ভালো থেকো সদা, সর্বদা। ভালো রেখো তারে।

——সাদিক

নীলফামারী, বাংলাদেশ। 

আরো পড়ুন : প্রিয়, আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাওয়ার আগে

এস/ আই. কে. জে/

চিঠি নিম পাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250