মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিএনপি নেতা মিন্টুর জামিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসায় হামলা, বাইরে বাস ভাঙচুর ও পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে করা দুই মামলায় জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 

আগামী ১৪ই মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে এই সময়ের পর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ই জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ মিন্টুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

একই মামলায় বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর আগাম জামিন নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আগাম জামিন পেয়েছেন। তারা হলেন- বিএনপি নেতা ও সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী ও ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আরও পড়ুন: সারাদেশের অনিয়ন্ত্রিত আতশবাজির নিয়ন্ত্রণে হস্তক্ষেপ চেয়ে রিট

যদিও প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন না পেয়ে কারাগারে আছেন।

গত ডিসেম্বরে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ পৃথক দুই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে মিন্টুর পক্ষে আবেদন করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। ওই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে।

এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। এছাড়া বৈশাখী পরিবহনের একটি বাসে হামলা ও পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালানোর ঘটনায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে।

এসকে/ 

মামলা প্রধান বিচারপতি জামিন বাসভবনে হামলা বিএনপি নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250