রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে *** ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর *** কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি *** পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল *** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ

পাহাড়ের ফাটল বেয়ে নামছে রঙের ফোয়ারা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাহাড়ের ১৪৫০ ফুট উঁচু থেকে ঝরে পড়া আশ্চর্য রঙের ফোয়ারা। যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আসলে পাহাড়ের ফাটল বেয়ে নেমে আসা একটি জলপ্রপাত। প্রবল হাওয়ায় সে জল ক্রমাগত উড়ছে। তার উপর সূর্যের আলো পড়তেই ম্যাজিক! সাধারণ ঝরনা হয়ে ওঠে রংধনু জলপ্রপাত। সম্প্রতি ভাইরাল হয়েছে এই অপরূপ নৈসর্গিক দৃশ্য।

মার্কিন মুলুকের রংধনু ঝরনা! ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশানাল পার্কের বিখ্যাত ইয়োসেমাইট জলপ্রপাত। যদিও এই নামে তাকে মানায় না মোটেই। যে ঝরনা মহাজাগতিক, শিল্পীর সাতরঙা জলের প্যালেট যেন। রংধনু ঝরনাই তার উপযুক্ত নাম। 

উল্লেখ্য, ইয়োসেমাইট জাতীয় উদ্যান ক্যালিফোর্নিয়ার চারটি ভিন্ন কাউন্টি জুড়ে বিস্তৃত এবং প্রায় ৭,৬১,৭৪৭ একর এলাকা জুড়ে বিস্তৃত। সেখানেই রয়েছে পর্যটকদের প্রিয় জলপ্রপাত। যেখানে সূর্য উঠলেই শুরু হয় রঙের লীলা!

আর.এইচ 

পাহাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250