বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পর্দায় অনিয়মিত কেন, জানালেন তাহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

আগে বিশেষ দিবসের নাটকে দেখা মিললেও এখন আর তেমন দেখা যাচ্ছে না তাহসান খানকে। গত দেড় বছর ধরে অভিনয়ে অনিয়মিত তিনি। এদিকে কেন তাহসান পর্দায় নেই তা নিয়ে যেন ভক্তদের প্রশ্নের শেষ নেই। 

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষৎকারে দীর্ঘ দিন অভিনয়ে না থাকার বিষয়ে তাহসান বলেন, ‘আমি ২০ বছর ধরে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসেন আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজে একঘেঁয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।’

তিনি বলেন, দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে তখন থেকে আর কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও পরিচালক হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।

 আরো পড়ুন: লুকিয়ে বিয়ের পিঁড়িতে শ্রুতি!

মূলত গত ১লা জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে হাজির হয়েছিলেন তিনি। গান শেষে তাহসান বলেন, বছরের প্রথম দিন আপনাদের গান শোনাতে পেরেছি এটা আমার জন্য অনেক সম্মানের। আমি জীবনে যাই কাজ করি এই একটা কাজই মনে হয় আমার আসল পরিচয়। বছরের প্রথম দিনটি গান দিয়ে শুরু হলো।

এসময় এ শিল্পী বলেন, বাংলাদেশি শিল্পীদের দেশের বাইরেও কাজ করার সুযোগ রয়েছে। আমি চেষ্টা করব চলতি বছর নতুন কাজ নিয়ে হাজির হতে। বর্তমান সময়ে অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রধান্য দিচ্ছেন তাহসান। 

এসি/ আই. কে. জে/ 

তাহসান পর্দা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250