শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর বিজয়ী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ থেকে বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ আসনে সর্বমোট ১৩৫ টি ভোট কেন্দ্র রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নৌকা প্রার্থী আসাদুজ্জামান নূর সবটি ভোট কেন্দ্র থেকে  ১১৯,৩৩৯ ভোট পেয়েছেন।

নূরের প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন মাত্র ১৫৬৮৪ ভোট। এই আসনে আসাদুজ্জামান নূর এবং মোঃ জয়নাল আবেদীন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মো. শাহজাহান আলী চৌধুরী (লাঙ্গল)  পেয়েছেন ৩,৮৪৩ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মোরছালীন ইসলাম (ডাব) কোনো ভোটই পাননি।

নীলফামারী-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৩৫টি। মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭১৮ এবং নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৩ জন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ১৭২টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আসাদুজ্জামান নূরের জয় নিশ্চিত হয়।

 ওআ/

আসাদুজ্জামান নূর নীলফামারী-২

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250