বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক

নারীদের পোশাক নিয়ে জোরাজুরি ঠিক নয় : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নারীদের ওপর ফ্রান্সের পোশাক বিধির বিরোধিতা করেছে জাতিসংঘ। ২০২৪ সালের প্যারিস গেমসের সময় ফ্রান্স মুসলিম অলিম্পিক ক্রীড়াবিদদের হিজাব পরতে নিষেধ করার সমালোচনা করেছেন সংস্থার মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র মার্তা হুর্তাদো। 

জেনেভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নারীরা কী পরবে কী পরবে না, তা নিয়ে কারও জোরাজুরি করা উচিত নয়।

এর আগে, ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওদিয়া-কাস্তেরা ঘোষণা দেন, অলিম্পিক গেমসে তাদের নারী অ্যাথলেটরা হিজাব পরতে পারবেন না। দেশটির কঠোর ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত রোববার (২৪ সেপ্টেম্বর) হিজাব নিষিদ্ধের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ক্রীড়া অনুষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় প্রতীক বহনের বিরোধিতা করে ফরাসি সরকার।

হিজাবের বিরুদ্ধে ফ্রান্স সরকারের এই অবস্থান নিয়ে উদ্বেগপ্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র বলেছেন, নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূরীকরণের আন্তর্জাতিক কনভেনশন যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণকে প্রত্যাখ্যান করে।

তিনি বলেন, কনভেনশনের যেকোনো রাষ্ট্রপক্ষ- এক্ষেত্রে ফ্রান্সের বাধ্যবাধকতা রয়েছে। উভয় লিঙ্গের নিকৃষ্টতা বা শ্রেষ্ঠত্বের ধারণার ওপর ভিত্তি করে তৈরি সামাজিক বা সাংস্কৃতিক নিদর্শনগুলোকে সংশোধন করার।

হুর্তাদো আরো বলেন, একটি গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণে ক্ষতিকর পরিণতি হতে পারে। সে কারণে ধর্ম বা বিশ্বাস পালনে বিধিনিষেধ কেবল নির্দিষ্ট পরিস্থিতিতেই গ্রহণযোগ্য।

এখানে নির্দিষ্ট করে জননিরাপত্তা, জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য বা নৈতিকতার জন্য গুরুতর হুমকি, এমন পরিস্থিতিকে বুঝিয়েছেন জাতিসংঘ মুখপাত্র।

ফ্রান্সে বর্তমানে ৫০ লাখের বেশি মুসলিম বসবাস করেন। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু দেশটির পর্দা সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো মুসলিমদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০০৪ সালে স্কুলগুলোতে হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করে ফ্রান্স। ২০১০ সালে উন্মুক্ত স্থানে মুখ ঢেকে চলাচল নিষিদ্ধ করে দেশটি। গত জুনে নারী ফুটবলারদের হিজাব পরা নিষিদ্ধ করেছে ফ্রান্সের কাউন্সিল অব স্টেট। গত মাসে স্কুলগুলোতে বোরকাও নিষিদ্ধ করেছে তারা।

এসব সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ হলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ফরাসি কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স, আল-জাজিরা

এসকে/

জাতিসংঘ নারী হিজাব পোশাক ফ্রান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250