রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা

নাইজারে সেনা মোতায়েন করবে ইকোওয়াস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) নাইজারে সশস্ত্র সামরিক হস্তক্ষেপের অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে শক্তি প্রয়োগকে শেষ বিকল্প হিসেবে দেখছে ইকোওয়াস। নাইজারে সামরিক অভ্যুত্থান বিষয়ক এক বৈঠকের পর জোটের নেতারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইকোওয়াস নেতারা বৈঠকে বসেন। সেখানেই ‘স্ট্যান্ডবাই’ সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে বৈঠকে একমত হন আঞ্চলিক এই জোটের নেতারা। অবশ্য এই বাহিনীর আকার নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইকোওয়াস নেতারা। বৈঠকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেন, শক্তি প্রয়োগ হবে শেষ বিকল্প। 

বৈঠক শেষে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা বলেন, সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত রাখতে অতীতেও বিভিন্ন সময় আফ্রিকার দেশগুলোয় হস্তক্ষেপ করেছে ইকোওয়াস। তিনি বলেন, ‘এখন নাইজারে আমরা একই পরিস্থিতির সম্মুখীন। আমি বলতে চাই, ইকোওয়াস এটা মেনে নেবে না।’

তিনি আরো বলেন, নাইজারে ৮৫০ থেকে ১ হাজার ১০০ সেনার একটি ব্যাটালিয়ন পাঠাবে আইভরি কোস্ট। নাইজেরিয়া ও বেনিন থেকেও সেনা মোতায়েন করা হবে।

বৈঠকে ইকোওয়াস জোটের সভাপতি ওমর তোরে বলেন, ‘নাইজারের সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত রাখতে ইকোওয়াসের স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েনের বিষয়ে সদস্য দেশগুলো একমত হয়েছে।’

উল্লেখ্য গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।

এম.এস.এইচ/


নাইজার ইকোওয়াস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250