বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

ইন্দোনেশিয়ায় দ্রুতগতির বুলেট ট্রেন চালু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দ্রুতগতির বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া। বেশ কয়েকবার উদ্বোধনের তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ সোমবার থেকে এটি চলা শুরু করেছে। এই তথ্য জানিয়েছে এএফপি।

চীনের সহায়তায় কয়েক বিলিয়ন ডলারের এই প্রকল্পকে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো 'ইন্দোনেশিয়ার পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নের প্রতীক' হিসেবে অভিহিত করেছেন।

বুলেট ট্রেন 'হুশ' এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার (২২০ মাইল)। এই ট্রেনে রাজধানী জাকার্তা থেকে বানদুং শহর যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট, দূরত্ব ১৪০ কিলোমিটার। যেখানে আগে যেতে সময় লাগতো প্রায় ৩ ঘণ্টা। 

আরো পড়ুন: নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ থেকে

রাজধানীর কেন্দ্রীয় রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট উইদোদো বলেন, 'জাকার্তা-বানদুং বুলেট ট্রেন যোগাযোগ ব্যবস্থার একটি মাইলফলক।'

'এটি গণপরিবহনের আধুনিকায়নের প্রতীক, যার মাধ্যমে অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপিত হবে', যোগ করেন তিনি।

উইদোদো জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন একবারে ৬০০ যাত্রী পরিবহণ করতে পারবে। 

এসি/ আই.কে.জে




ইন্দোনেশিয়া বুলেট ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250