সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

তৈরি পোশাকের রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে জাপানে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:০১ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকের রপ্তানিতে অন্যতম সম্ভাবনাময় বাজার জাপান। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) আলোচিত বাজারগুলোর মধ্যেই সাম্প্রতিক সময়ে জাপানেই রপ্তানি বেড়েছে সবচেয়ে বেশি হারে। চলতি অর্থবছরের গত ৯ মাসে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে একমাত্র জাপানেই রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে।

২০২৫ সাল নাগাদ রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সাম্প্রতিক এক সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে জাপানের বাজারে বাংলাদেশের প্রধান পণ্য তৈরি পোশাকে ৭ দশমিক ৪ শতাংশ থেকে ১২ দশমিক ৮ শতাংশ শুল্ক-কর আরোপ হতে পারে। রপ্তানির ধারা অব্যাহত রাখতে এফটিএ করা উচিত।

জাপানে রপ্তানি বৃদ্ধি এবং আগামীর সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে বিজিএমইএ’র সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, বিজিএমইএ’র নিজস্ব গবেষণায় দেখা গেছে, আগামী বছরগুলোতে সবচেয়ে সম্ভাবনাময় বাজার হিসেবে জাপান শীর্ষে রয়েছে।

সে হিসেবে আগামী ২০২৫ সালের মধ্যে জাপানে রপ্তানি বর্তমানের দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। এ জন্য পণ্য উন্নয়নের পাশাপাশি দেশটির ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা সফর বিনিময়ও হয়েছে। মূলত ম্যানমেইড ফাইবারের পোশাকে বিনিয়োগ বাড়ানোর ফলেই জাপানে রপ্তানি এত বেড়েছে। জাপানে এ ধরনের ওভেন পোশাকের চাহিদা বেশি। এছাড়া চায়না প্লাস নীতিরও একটা বড় ভূমিকা রয়েছে।

পোশাক রপ্তানি থেকে ক্রমে সরে আসছে চীন। চীনের বিকল্প হিসেবে অন্যান্য দেশ থেকে পোশাক আমদানিকে চায়না প্লাস নীতির কথা বলা হচ্ছে। এলডিসির পরও রপ্তানি ধরে রাখতে প্রধানমন্ত্রীর সফরে সরকারি পর্যায়ের আলোচনায় এফটিএ গুরুত্ব পাবে। এছাড়া বেসরকারি পর্যায়ের আলোচনায়ও বিজিএমইএ’র পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

আরো পড়ুন: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.২ শতাংশ : বিশ্বব্যাংক
 

এক সময় জাপানে পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে তিন স্তরে উৎসবিধির শর্ত ছিল। শুধু তুলাই আমদানি করা যেত। আমদানি করা তুলায় সুতা, সুতা থেকে কাপড় ও কাপড় থেকে পোশাক উৎপাদন করতে হতো।

এ শর্তের কারণে জাপানে রপ্তানি সম্ভাবনা বাধার মুখে পড়ে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় উৎসবিধির শর্ত শিথিলের ঘোষণা দেয় জাপান সরকার। এরপর থেকে রপ্তানি বাড়তে শুরু করে।

চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত গত ৯ মাসে প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ কমেছে। ২৭ জাতির জোট ইইউতেও প্রবৃদ্ধি কিছুটা কম। এরমধ্যে জাপানে রপ্তানি বেড়েছে ৪৪ শতাংশ। রপ্তানি হয়েছে ১২২ কোটি ডলারের পোশাক, যা অপ্রচলিত বাজারের মধ্যে সবচেয়ে বেশি।

গত অর্থবছরই ১০০ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়ে ১১০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় দেশটিতে। ইইউ, যুক্তরাষ্ট্র ও কানাডাকে প্রচলিত বাজার হিসেবে বিবেচনা করা হয়। বাকি দেশগুলোকে অপ্রচলিত বাজার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অস্ট্রেলিয়া, ভারত, চীন ও রাশিয়া এই শ্রেণির প্রধান বাজার।

এসি/ আই. কে. জে/

 

তৈরি পোশাক রপ্তানি জাপানে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250