রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে *** ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর *** কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি *** পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল *** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’

ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল আগামী ১২ নভেম্বর পাঁচদিনের সফরে ঢাকায় আসছে। প্রতিনিধিদল ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা করবে।

সূত্র জানায়, ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। প্রতিনিধিদল আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে বৈঠক করবে।

এছাড়া ইইউ প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রতিনিধিদল সফরকালে শ্রম খাতের অগ্রগতি, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিকের অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা (এনআইপি) গৃহীত হয়। ইইউ প্রতিনিধিদল এনআইপি বাস্তবায়নে অগ্রগতি আলোচনা করতেই ঢাকায় আসছে।

ওআ/

ইইউ প্রতিনিধিদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250