বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

জ্যামে ভক্তের সাহায্য নিলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

জ্যাম এড়াতে অচেনা ব্যক্তির মোটরসাইকেলে চেপে বসলেন অমিতাভ- ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

জ্যাম কাউকেই ছাড় দেয়না। তবে আর দশজনের মত বলিউড সম্রাট অমিতাভ বচ্চন কে তো ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকা চলবেনা! সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে মুম্বাই শহরের রাস্তায়। ভয়ঙ্কর জ্যামের কবলে পড়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এদিকে তার ছিল কাজে পৌঁছানোর তাড়া। অগত্যা নাজেহাল অবস্থায় কর্মস্থলে পৌঁছতে সাহায্য নিলেন তারই একজন ভক্তের।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সঠিক সময় কর্মক্ষেত্রে পৌঁছতে ভক্তের সাহায্য নিলেন অমিতাভ বচ্চন। রবিবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেতা নিজেই জানালেন সেই ঘটনা।

ইনস্টাগ্রামে বিগ বি র পোস্ট করা ছবিতে তাকে এক ব্যক্তির বাইকের পিছনের সিটে বসে থাকতে দেখা যাচ্ছে। এসময় কালো রঙের টিশার্ট এবং নীল প্যান্টের সঙ্গে তিনি খয়েরি রঙের ব্লেজার এবং সাদা স্নিকার পরে আছেন।

এছাড়া পোস্ট শেয়ার করে ভক্তকে ধন্যবাদ জানিয়ে অমিতাভ লেখেন, ‘এই সফরের জন্য ধন্যবাদ ভাই। তুমি জানো না আমি তোমার প্রতি কতটা কৃতজ্ঞ। আমার কাজের জায়গায় তুমি আমায় সঠিক সময় পৌঁছে দিয়েছ। এই ভয়ঙ্কর জ্যাম উপেক্ষা করে আমায় এভাবে পৌঁছানোর জন্য অনেক ধন্যবাদ হলুদ রঙের টিশার্ট পরা ভাই।’

এদিকে সেই পোস্টে রিঅ্যাক্ট  এবং কমেন্টের ঝড় তুলে ভক্ত এবং অভিনেতারা বিভিন্ন মন্তব্য করছেন। অভিনেতা রোহিত বোস এই ছবিতে কমেন্ট করে লেখেন, ‘এই পৃথিবীর সব থেকে কুল মানুষ হলেন আপনি অমিতজি।’

সায়নী গুপ্তা লেখেন, ‘সব শুনেছি মিস্টার বচ্চন অত্যন্ত সময় মেনে চলেন। আজ সেটাকে মূল্য দিতে দেখলাম। আশা করব অভিনেতারা আপনার থেকে এটা শিখবেন।’ তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু শাহেনশাহকে হেলমেট না পরার জন্য বেশ কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে। এক ব্যক্তি লেখেন, ‘দুজনের কেউই হেলমেট পড়েননি। আরেকজন লেখেন, 'কাজে যাওয়ার এত তাড়া যে হেলমেট পড়তে পারেননি।’

আরো পড়ুন: ‘সবার ভালোবাসা মুগ্ধ করছে’

অমিতাভ বচ্চনকে আগামীতে ব্যাগ অশ্বিন পরিচালিত প্রজেক্ট কে  এবং রিভু দাশগুপ্ত পরিচালিত সেকশন ৮৪ সিনেমায় দেখা যাওয়ার কথা আছে। প্রজেক্ট কে তে তার সঙ্গে থাকবেন প্রভাস, দীপিকা পাড়ুকোন।

এম/

 

জ্যাম ভক্ত অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250