রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে *** ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর *** কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি *** পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল *** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ

ছবি তোলার সময় পর্যটকদের উপর ভেঙে পড়ল পাহাড়!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সমুদ্রের ধারে খাড়াই পাহাড়ের নীচে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত ছিলেন এক দল পর্যটক। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে তাঁদের উপর নেমে এল পাহাড়ের একাংশ। ভয়ানক সেই দৃশ্য ক্যামেরাবন্দি অন্য এক পর্যটক। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ব্রিটেনের ডরসেটের ওয়েস্ট বে-র। ডরসেট কাউন্সিল থেকেও সেই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনার কারণে সতর্কবার্তা দেওয়া হয়েছে পর্যটকদেরও। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে কাউন্সিল সূত্রে খবর। আপাতত ওই পর্যটনস্থল বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন: ১০০ ফুট নিচে পড়েও জীবিত শিশু

এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ১৫০ ফুট উঁচু থেকে পাহাড়ের একাংশ ভেঙে পড়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আচমকাই তাঁরা লক্ষ্য করেন পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাথর গড়িয়ে নেমে আসছে। লক্ষণ ভাল ঠেকছিল না তাঁদের কাছে।

কিছু একটা ঘটতে চলেছে, আঁচ করতে পেরেছিলেন তাঁরা। কিন্তু তার মধ্যেই অনেক পর্যটক ছবি তোলায় ব্যস্ত ছিলেন। তাঁদের সতর্কও করা হয়েছিল। পাহাড়ের খুব কাছেই কয়েক জন পর্যটক ছবি তুলছিলেন। আচমকাই পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে। কোনও রকমে রক্ষা পান ওই পর্যটকরা। ব্রিটেনের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডরসেট ওয়েস্ট বে। এটি একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’।

এসি/ আই.কে.জে/


পর্যটক পাহাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250