শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

চা বিক্রেতার ছেলে এখন বিসিএস ক্যাডার

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাইল্যার মোড় এলাকার টেকনিক্যাল স্কুলের সামনে ছোট একটা ভাঙ্গাচোরা চায়ের দোকান শামসুল হকের। এখান থেকে যা আয় হয় সেটা দিয়েই চলে সংসার। এরমধ্যে তার মেজ ছেলে মারুফ হোসেন সদ্য ঘোষিত ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

তার ছেলের এই অর্জনে মহাখুশি তিনি। খুশি এলাকার মানুষও। খেয়ে না খেয়ে লেখাপড়া করেছেন মারুফ হোসেন। এই পথ পাড়ি দিতে পরিবারটিকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে।

ছেলের এমন সাফল্য আনন্দঅশ্রু এনেছে শামসুল হকের চোখেমুখে। এ সময় তিনি বললেন, ‘মাইষে কয় ঘুষ ছাড়া কিছুই হয় না। এ কথা আমি বিশ্বাস করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিসিএস পরীক্ষা দিয়ে মেধায় আমার ছেলে চাকরি পেয়েছে।’

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মারুফ হোসেন বলেন, ‘বাবা অনেক কষ্ট করে আমাদের সংসার চালিয়েছেন। আজ আমি ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত। দোয়া করবেন যেন ভালো কোনো স্থানে চাকরির সুযোগ হয়। বাবা-মায়ের দায়িত্ব নিয়ে যেন তাদের কষ্টের অবসান ঘটাতে পারি।’

ওআ/

বিসিএস ক্যাডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250